বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
রোজাদারদের মধ্যে মৌলা বক্স করিম বক্স লিমিটেডের ইফতার বিতরণ

রোজাদারদের মধ্যে মৌলা বক্স করিম বক্স লিমিটেডের ইফতার বিতরণ

অসহায় ও দুস্থ পথচারী রোজাদারদের মাঝে মৌলা বক্স করিম বক্স লিমিটেডের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে রিকাবিবাজার পয়েন্টে প্রায় ৩০০ রোজাদারদের মাঝে এই ফ্রি ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন মৌলা বক্স করিম বক্স লিমিটেডের সিইও বেনজির কবির এবং বিজনেস ম্যানেজার রাহাত সরকার। এছাড়াও অন্যান্য অপারেশন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।  

এসময় বক্তারা বলেন, মৌলা বক্স করিম বক্স লিমিটেড সবসময়ই সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের অসহায় মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এই মহৎ উদ্যোগের বাজেট মৌলা বক্স করিম বক্স লিমিটেডের ফিল্ড ফোর্স এবং ম্যানেজমেন্ট টিমের স্বেচ্ছা অনুদানের মাধ্যমে সংগ্রহ করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo