সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
মাগুরার সেই শিশুর মৃত্যুতে সুরমা বয়েজ ক্লাবের শোক

মাগুরার সেই শিশুর মৃত্যুতে সুরমা বয়েজ ক্লাবের শোক

মাগুরার সেই শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুরমা বয়েজ ক্লাবের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৩ মার্চ) এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, শিশুটির মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা আমাদের শিশুদের নিরাপত্তা দিতে পারছি না। এটি সমাজের নৈতিক অবক্ষয়ের চেহারা পরিষ্কার করে দিয়েছে।

নেতৃবৃন্দ আরো বলেন, ধর্ষণকারীদের সঠিক বিচার না হওয়ায় তারা একের পর এক এ ধরনের অপকর্ম চালিয়ে যায়। এ ধরনের অপকর্মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে অন্যরা এ ধরনের অপকর্মে করতে ভয় পাবে। তাই তাদের কঠোর হস্তে দমনকরা এখন জরুরী। বিবৃতিতে নেতৃবৃন্দ শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি শিশুটির মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশের বিভিন্ন স্থানে নারী-শিশু ধর্ষণ ও হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

শোক প্রকাশকারী নেতৃবৃন্দরা হলেন, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সভাপতি দিলোয়ার হোসেন সজিব, সহ সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo