বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জেলা ও মহানগর যুবদলের অভিনন্দন

সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জেলা ও মহানগর যুবদলের অভিনন্দন

https://newsmirror24.news/

সিলেটের পেশাজীবী সাংবাদিকদের শীর্ষ সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন এবং সাধারণ সম্পাদক বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক শ্যামল সিলেটের চিফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

সোমবার এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগরের সাধারণ সম্পাদক মির্জা মো, সম্রাট হোসেন বলেন, সিলেট জেলা প্রেসক্লাব সিলেটের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও ঐক্যের ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখে চলেছে। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও শক্তিশালী হবে এবং পেশাগত মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা আরও বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ, তাদের নির্ভীক ও গঠনমূলক লেখনী সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নবগঠিত কমিটির অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্ব সাংবাদিকতার মূল্যবোধ রক্ষায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।-বিজ্ঞপ্তি

 

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo