মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ইফতার বিতরণ শুধু দান নয়, বরং এটি মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত: কয়েস লোদী

ইফতার বিতরণ শুধু দান নয়, বরং এটি মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত: কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আমাদের সমাজে অনেক অসহায় ও দুস্থ মানুষ রয়েছে যারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এসব অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, ইফতার বিতরণ শুধু দান নয়, বরং এটি মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বন্ধু মহলের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের উদ্যোগুলো সত্যিই প্রশংসনীয়। যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে। আমরা সবাই মিলে যদি এভাবে গরিব ও অসহায় মানুষের পাশে দাড়াই তাহলে তারা সামান্যও হলেও উপকৃত হবে। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রমজানের শুরু থেকে বিএনপির নেতাকর্মীরা সমাজের গরিব অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
শুক্রবার (১৪ মার্চ) নগরীর আম্বরখানায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বন্ধু মহলের পক্ষ থেকে প্রায় দুইশতাধিক রোজাদারদের মাঝে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মো. উসমান গণি জানু, ব্যাংকার রাজু আহমদ, রহিম আহমদ। সার্বিক সহযোগীতায় ছিলেন, বন্ধু মহলের সদস্য মোমিন, জিবান, জহুর, আনোয়ার, মান্না, রবিউল, মাহমুদ, মুরাদ, রুবেল, রাব্বি, ইব্রাহিম, আবীর, সুমন, সুজন, রনি, হাবিব, অপু, রাহিম, সুজন, জুয়েল, রাজ্জাক, ফয়সল, ওয়াদুদ, বক্কর, জালাল, রাজিব। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo