মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
হাউজিং এস্টেট এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনে নিরাপত্তা আরও শক্তিশালী হলো: পুলিশ কমিশনার রেজাউল করিম

হাউজিং এস্টেট এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনে নিরাপত্তা আরও শক্তিশালী হলো: পুলিশ কমিশনার রেজাউল করিম

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (পিপিএম সেবা) মো. রেজাউল করিম বলেছেন, সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে অপরাধমূলক কার্যক্রমের প্রতিরোধে সহায়তা পাওয়া যাবে এবং এটি শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করবে। তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধির এবং মানবিক গুণাবলী বৃদ্ধি করার সময়, তাই সকলকে একে অপরের প্রতি সহানুভূতি এবং সাহায্যের মনোভাব নিয়ে চলার আহ্বান জানান। শেষে তিনি হাউজিং এস্টেট এসোসিয়েশনকে তাদের উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে, এবং সিলেট শহরের নিরাপত্তা এবং শান্তির জন্য সকলকে একসঙ্গে কাজ করার প্রতি আহ্বান জানান।
তিনি শুক্রবার (১৪ মার্চ) হাউজিং এস্টেট এসোসিয়েশনের উদ্যোগে হাউজিং এস্টেট এলাকায় এসোসিয়েশনের হল রুমে আয়োজিত সিসিটিভি ক্যামেরা কার্যক্রম উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হাউজিং এস্টেট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওলায়েত হোসেন লিটনের পরিচালনায় উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের চীফ ইঞ্জিনিয়ার নুর আজিজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকি, এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী, সহ সভাপতি আব্দুল্লাহ আহমদ জালালাবাদ গ্যাস এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক সোয়েব আহমদ মতিন, ডা. আজিজুর রহমান, ডা. এ.কে.এম দাউদ, ডা. সৈয়দ মাহমুদুল হাসান, হাজী চেরাগ উদ্দিন, ফেরদৌস আহমদ চৌধুরী, মাসুক আহমদ, শামসুদ্দিন আহমদ, রুহুল কুদ্দুস চৌধুরী মাসুম, ডা. মাহবুবুল আলম সুমন, মাওলানা জাকারিয়া, সাম্মাক রেজা তাকিম, তাহমিনুল ইসলাম রিমু, আব্দুর রউফ, মোকাম্মেল ওয়াহিদ ফারাবি, পারভেজ আহমদ, ওমর মাহবুব, ওমর আলী ,তামিম আহমদ, ইউসুফ আহমদ, আলভি আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo