সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
মানবাধিকার সংগঠন হিউম্যান ওয়াচ এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মানবাধিকার সংগঠন হিউম্যান ওয়াচ এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সমাজ সেবা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক বলেছেন, আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমাজ থেকে অন্যায় ও অনাচার দূরীকরণে আমাদের সম্মিলিত প্রচেষ্ঠা প্রয়োজন। তিনি আরো বলেন, প্রত্যেক ধর্মই মানুষের অধিকারকে স্বীকৃতি দেয়। কিছু অসৎ ও বিকৃত মানসিকতার মানুষ দুবর্লদের অধিকারকে হরণ করে। তাই আমাদেরকে দুর্বল ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে তাদের অধিকার সুনিশ্চিত করতে হবে।

তিনি মানবাধিকার সংগঠন হিউম্যান ওয়াচ এর উদ্যোগে শনিবার (১৫ মার্চ) নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

হিউম্যান ওয়াচ এর চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান মোঃ সাব্বির আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হিউম্যান ওয়াচ এর বিশেষ প্রতিনিধি মাওলানা মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন হিউম্যান ওয়াচ এর নির্বাহী পরিচালক ফারুক আহমেদ শিমুল।

বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ নাসির উদ্দীন খান, পরিচালক (আইন) মোঃ ওমর ফারুক, পরিচালক (শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি)  ডাঃ দেব দুলাল দে পরাগ, বিশেষ প্রতিনিধি ডাঃ মৃদুল গুপ্ত। উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী মোঃ আরজু মিয়া, আব্দুল বাছিত, আব্দুল্লাহ মোঃ আদিল, ফয়জুর রহমান, সাদ্দাম হোসেনসহ প্রমুখ মানবাধিকারকর্মী।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo