বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
নেতাকর্মীরা জি এম কাদেরের হাত থেকে মুক্তি চায়: সিলেটে মহাসচিব কাজী মামুন

নেতাকর্মীরা জি এম কাদেরের হাত থেকে মুক্তি চায়: সিলেটে মহাসচিব কাজী মামুন

নিউজ মিরর ডেস্ক

জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন গণমানুষের রাজনীতি করে গেছেন। তাঁর রাজনীতির মূলমন্ত্র ছিল দেশের মেহনতি, গরীব ও অসহায় মানুষের ভাগ্যোন্নয়ন। আমাদের তাঁরই আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বিগত ১৬ বছর জিএম কাদের জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বি টিম হিসেবে রুপান্তরিত করেছিলেন। যার খেসারত দিচ্ছে জাতীয় পার্টির কোটি নেতাকর্মী। সমগ্র দেশের জাতীয় পার্টির নেতাকর্মীরা জি এম কাদেরের হাত থেকে মুক্তি চায়। তার অদূরদর্শী সিদ্ধান্তের কারণে জাতীয় পার্টি আজ জনবিচ্ছিন্ন। তিনি আরো বলেন, ছাত্র-জনতার বিপ্লবের পর আমাদের এখন নতুন করে সামনে এগিয়ে যেতে হবে। মানুষের বিশ্বাস অর্জনের জন্য আমাদের তাদের দ্বারগোড়ায় পৌঁছাতে হবে। তিনি আগামী দিনের চ্যালেঞ্জের জন্য জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে রোববার (১৬ মার্চ) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টি সিলেট জেলা শাখার আহ্বায়ক এডভোকেট কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুন মাগুরার আসিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু।

জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এম এ কাইয়ুম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য জামাল মিয়া, মুরাদ আহমেদ, জেলা জাপার যুগ্ম আহবায়ক সোবহান চৌধুরী, মহানগরের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি বিষ্ণু রবি দাস, মহনগর ছাত্রসমাজ সভাপতি মোজাম্মেল হোসেন বাদশা, জেলা যুব সংহতির সভাপতি লায়েক আহমদ প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo