বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ)-এর ইফতার মাহফিল সম্পন্ন

সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ)-এর ইফতার মাহফিল সম্পন্ন

সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকেল সোয়া ৫টায় সিলেট নগরের বারুতখানাস্থ একটি অভিজাত পার্টি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।

হাফিজ সাদিকুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মাওলানা খায়রুল হোসেন। সারেগ’র সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইনের পরিচালনায় ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর সভাপতি আফজাল রশীদ চৌধুরী, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ও সারেগ’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুনতাছির আলী, খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সভাপতি ও সারেগ কার্যকরি কমিটির সদস্য নেহাল আহমদ, সারেগ’র সহ-সাধারণ সম্পাদক শাহ্ আশিকুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সারেগ’র অর্থ সম্পাদক তাজুল ইসলাম হাসান, কার্যকরি কমিটির সদস্য মাওলানা খলিলুর রহমান, খলিলুর রহমান মাসুম, তোফায়েল আহমদ লিমন, মোহাম্মদ আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার শাহাজাহান কবির ডালিম, কার্যকরি কমিটির সাবেক সদস্য কাউছার জাহান কয়ছর, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর পরিচালক মো. আব্দুল কাদির, আব্দুর রহমান রিপন, মাহবুবুর রহমান, আব্দুল্লাহ আল হারুন, অর্থ সম্পাদক জহির হোসেন (তুহিন) সাবেক পরিচারক অজয় কুমার ধর, সারেগ’র সদস্য ডা. মোহাম্মদ আব্দুস সালাম, মো. কবির আহমদ প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo