শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ অ্যাসোসিয়েশন সিলেট ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ অ্যাসোসিয়েশন সিলেট ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

নিউজ মিরর ডেস্ক
সিলেটের জিন্দাবাজার তাতীপাড়াস্থ দি এইডেড হাইস্কুল এর শিক্ষক মিলনায়তনে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ অ্যাসোসিয়েশন (বেকা), সিলেট ইউনিটের সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল রবিবার সম্পন্ন হয়েছে। ইউনিটের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সম্পাদক বিভাস রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টা মণ্ডলী ও সদস্যগণ ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

এসময় উপদেষ্টাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বেকা সিলেট ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম.এ মালেক খান, মেজর ড. তোফায়েল আহমদ, ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, লেফটেন্যান্ট মোহাম্মদ হেলাল উদ্দিন এবং টিইউও মোঃ মজির উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মো. শাহআলম রাফি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আহমেদ, কোষাধ্যক্ষ পিকলু কুমার সরকার, মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার চুমকি, প্রচার সম্পাদক সাংবাদিক মো. মুহিবুর রহমান, দপ্তর সম্পাদক মো. এহিয়া, নির্বাহী সদস্য আব্দুল মুনিম মল্লিক মুন্না, হুসনুল মো. আনিসুল হক চৌধুরী (সুমন), সাংবাদিক মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মোহাম্মদ দেলোয়ার হোসেন, কো-অপ্ট সদস্য ডা. এ. এ এম শিহাব উদ্দিন, মোহাম্মদ জাকির হোসাইন, মোঃ ছদরুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, জুনায়েদ আহমেদ, আব্দুর রহমান, সাধারণ সদস্য এম.এ. মতিন, মোয়াজ্জেম হোসেন লনি, মো. এমদাদুল হক আকন্দ, টিইউও সামসুদ্দোহা রাজু, সাংবাদিক তাইনুল ইসলাম আসলাম, বাসুদেব তালুকদার, এনামুল হক এনাম, সুলতান মোঃ রাজু , আব্দুল জলিল, লিজা বেগম (মীম), মো. আল-আমিন হোসেন, হারাধন তালুকদার, বেকা হবিগঞ্জ ইউনিটের সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান শাহিন, দি এইডেড হাইস্কুল বিএনসিসি প্লাটুনের ক্যাডেটবৃন্দ-সহ প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo