সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির কমিটি গঠন ও ইফতার মাহফিল সম্পন্ন

মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির কমিটি গঠন ও ইফতার মাহফিল সম্পন্ন

মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সভা, কমিটি গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠান এবং ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গত শনিবার (১৫ মার্চ) বিকেলে সমিতির কার্যালয়ে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির প্রধান আহবায়ক আলা মিয়ার সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সিইও বনমালী ভৌমিক। বক্তব্য রাখেন মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী শফিক বখত, শফিকুর রহমান, আব্দুল আহাদ, আখলাকুর রহমান শাহেদ, মো. হারিছ আলী প্রমুখ।

এছাড়াও সাধারণ সভা, ইফতার মাহফিল ও শপথ গ্রহণ অনুষ্ঠানে মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির নবগঠিত ২০২৫-২৬ সেশনের দায়িত্বশীলগণ হচ্ছেন- সভাপতি মোহাম্মদ আলী আকিক, সহ-সভাপতি কফিল আহমদ ও ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ, রেদওয়ান আহমদ চৌধুরী ও রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, কোষাধ্যক্ষ মো. রিয়াদ আহমদ, দপ্তর সম্পাদক চিরঞ্জিত পাল, সাংস্কৃতিক সম্পাদক পারভেজ আহমদ সানী, প্রচার সম্পাদক জিল্লুর রহমান, সদস্য শেখ মো. জুনেদ আহমেদ, তাজুল ইসলাম, আজাদ মিয়া, কাজী দিলাল আহমদ, ছালিক আহমদ, নজরুল ইসলাম, সুমন সরকার, লিটন আহমেদ, আহমেদ সাব্বির, ফয়ছল আহমদ, সাদেক আহমদ, জাকির আহমেদ ও খালেদ আহমদ।

সাধারণ সভায় বক্তারা নবগঠিত কমিটির মাধ্যমে ব্যবসায়ীদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে কাজ করার পাশাপাশি মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যক্রম আরো গতিশীল হবে হবে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo