সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
রোটারি সিলেট প্যারাডাইস’র নতুন কমিটি গঠন: প্রেসিডেন্ট আরিফ, সেক্রেটারি রাজেশ

রোটারি সিলেট প্যারাডাইস’র নতুন কমিটি গঠন: প্রেসিডেন্ট আরিফ, সেক্রেটারি রাজেশ

রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইস এর কমিটি গঠন করা হয়েছে। রোটারি বর্ষ ২০২৫-২০২৬ সেশনের জন্য সর্বসম্মতিক্রমে রোটারিয়ান আরিফ আহমেদ চৌধুরীকে প্রেসিডেন্ট এবং রোটারিয়ান রাজেশ দত্তকে সেক্রেটারি ও রোটারিয়ান আনোয়ার কবিরকে প্রেসিডেন্ট নমিনি মনোনীত করে রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইস এর কমিটি গঠন করা হয়। গত শুক্রবার (১৪ মার্চ) সিলেট সিটি কর্পোরেশনের ৪০নং ওয়ার্ডের কুচাই দক্ষিণপাড়াস্থ ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান কামরান কবির এর বাড়িতে ক্লাবের ইফতার মাহফিল ও রেগুলার মিটিং-এ উক্ত কমিটি গঠন করা হয়।

রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইস এর প্রেসিডেন্ট রোটারিয়ান কামরান কবির এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান অলিউর রহমান খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের ট্রেজারার রোটারিয়ান রাজেশ দত্ত সিপি, রোটারিয়ান মোঃ আমিনুল ইসলাম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান আরিফ আহমেদ চৌধুরী, পিপি রোটারিয়ান আব্দুন নূর রুয়েল, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, পিপি রোটারিয়ান সুলতান রাজু, সাবেক সেক্রেটারি রোটারিয়ান আনোয়ার কবির, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, রোটারিয়ান বদরুল হোসেন চৌধুরী, নবাগত সদস্য রোটারিয়ান মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নবগঠিত কমিটির মাধ্যমে রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইস এর মানবসেবামূলক কাজ আরো গতিশীল হবে। বক্তারা দেশ ও জাতির কল্যাণে রোটারিয়ানবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে সেবামূলক কাজে সহযোগিতার মাধ্যমে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo