মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
‘দখলদার হটাও, সিভিল অ্যাভিয়েশন বাঁচাও’ ওসমানী বিমানবন্দরে কর্মচারীদের বিক্ষোভ

‘দখলদার হটাও, সিভিল অ্যাভিয়েশন বাঁচাও’ ওসমানী বিমানবন্দরে কর্মচারীদের বিক্ষোভ

নিউজ মিরর ডেস্ক
বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল, বেবিচকের সকল বিমানবন্দরে প্রেষণে বিমান বাহিনী থেকে লোকবল নিয়োগ বাতিল এবং বন্ধসহ চার দফা দাবিতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাঁরা ‘দখলদার হটাও, সিভিল অ্যাভিয়েশন বাঁচাও’সহ নানা স্লোগান দেন।

সোমবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সড়কে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন তারা। সেই সঙ্গে চার দফা দাবিও জানানো হয়।

এ সময় আন্দোলনকারী বলেন, আমাদের দাবি যৌক্তিক। বিমান বাহিনীর সদস্যদের প্রত্যাহারসহ আমাদের দাবি না মানা হলে আমরা আরও বৃহত্তর কর্মসূচি দেবো।

তাদের ৪ দফা দাবি হচ্ছে –

১. চেয়ারম্যানসহ বেবিচকে ও সকল বিমানবন্দরে প্রেষণে বিমানবাহিনী থেকে লোকবল নিয়োগ বাতিল এবং বন্ধ করতে হবে।

২. বেবিচকের আইন বহির্ভূত ‘এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স’ প্রস্তাবনা অবিলম্বে বাতিল করতে হবে ।

৩. বেবিচক কর্তৃক চলমান নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এবং কর্তৃপক্ষের জনবল বৃদ্ধিকরণের লক্ষে চাহিদা মাফিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে।

৪. ২০২২ সালে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারিদের অতিদ্রুত চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo