সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বিয়ানীবাজারে ক্যালিগ্রাফির মাঝে ‘জয় বাংলা’

বিয়ানীবাজারে ক্যালিগ্রাফির মাঝে ‘জয় বাংলা’

https://newsmirror24.news/

বিয়ানীবাজার সংবাদদাতা
সিলেটের বিয়ানীবাজারে সরকারি কলেজের দেয়ালে সাধারণ শিক্ষার্থীদের করা ক্যালিগ্রাফির মাঝে এবার জয় বাংলা লেখা দেখা গেলো। হঠাৎ করেই সাধারণ শিক্ষার্থীদের নামের পাশে জয় বাংলা লেখা দেখে আশ্চর্য হচ্ছেন অনেকেই। তবে কে বা কারা দেয়ালে জয় বাংলা লিখেছে এমন কোনো তথ্য কেউ দিতে পারছে না।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, হয়তো কেউ রাতের আঁধারে দেয়ালে জয় বাংলা লিখে গেছে।তারা কেউ দেখেননি। তবে সচেতন মহলের অনেকের ধারণা স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে কেউ এই কাজ করেছেন।

প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিয়ানীবাজার সরকারি কলেজের দেয়াল সহ পৌর শহরের বিভিন্ন দেয়ালে জুলাই আগস্টের স্মৃতি ধারণা করে বিভিন্ন গ্রাফিতি ও ক্যালিগ্রাফি অংকন করে সাধারণ শিক্ষার্থীরা যেখানে তারা বিয়ানীবাজারের সন্তান শহিদ সাংবাদিক এটিএম তুরাবসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পানি বিতরণ করতে গিয়ে নিহত মুগ্ধকে স্মরণ করে একটি চিত্র অংকন করে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo