বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১৮ মার্চ) হাসপাতাল বিল্ডিংয়ের ৭ম তলায় এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাগফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ডা. জি. এম. মনিরুল ইসলাম।

ওয়ার্ডমাস্টার মো. ফয়েজ আহমদ হিরন এর সভাপতিত্বে ও ওয়ার্ডমাস্টার সৈয়দ মো. তারেক এর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো. আব্দুল আলেক, আব্দুল্লাহ আল ফারুক, মো. আব্দুস সাত্তার ও দিলশাদ মিয়া। ইফতার মাহফিলে আয়োজনে ছিলেন মো. রইছ, মো. রিপন, ইমন, সাব্বির, সজীব, মোহন, দিপু, হাবিব, ফরহাদ, আবেদ, রাসেল, রাব্বি (২), , সৌরভ, কাজল, ইব্রাহিম, ইমতিয়াজ, রাহিম, আবদাল, কাইয়ুম, দেলোয়ার, মো. বিপুল, বিপুল দাস, রাজনা প্রমুখ। ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo