বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটে থার্টি ফার্স্ট নাইটে অভিভাবকদের সর্তক করে মাইকিং

সিলেটে থার্টি ফার্স্ট নাইটে অভিভাবকদের সর্তক করে মাইকিং

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ-২০২৫ উপলক্ষে সিলেটে অভিভাবকদের সর্তক করে প্রচারণা চালানো হচ্ছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থানে সিএনজি অটোরিকশা করে মাইকিং করে এ প্রচারণা হচ্ছে।

জানা গেছে, সিলেটের সচেতন অভিভাবক সমাজের কথা উল্লেখ্য করে মাইকিংয়ে জানানো হচ্ছে- ‘থার্টি ফার্স্ট নাইট নামের অপ্রয়োজনীয় উৎসব উন্মাদনা থেকে দুরে থাকুন। উদযাপনের আড়ালে খুন ও ধর্ষণের মতো ভয়ঙ্কর সব ঘটনা ঘটে। আপনার সন্তানদের এ ধরণের অপ্রীতিকর পরিবেশ থেকে, সম্ভ্রমহানি থেকে দূরে রাখুন। তাদের সঠিকভাবে নির্দেশনা দিন। পরিবারের সাথে সময় কাটানোর গুরুত্ব বোঝান। বিশেষত ৩১ তারিখ বিকেল থেকে সারারাত তাদেরকে ঘরের ভেতর আগলে রাখুন। অপসংস্কৃতির প্রভাব এগিয়ে চলুন এবং সুস্থ ও গঠনমূলক সংস্কৃতির চর্চা করুণ। দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সরকার ও প্রশাসনকে সহযোগিতা করুণ।’

এদিক ৩১ ডিসেম্বর দিবাগত রাতে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

এক বিজ্ঞপ্তিতে এসএমপি কমিশনার মো. রেজাউল করিম জানান, ইংরেজি নববর্ষ (থার্টি ফার্স্ট নাইট) উপলক্ষ্যে সিলেট মহানগরের সকল প্রকার গান-বাজনা, বাদ্য-বাজনা, হর্ণ বাজানো, বাজি পোড়ানো, পটকা ফুটানো, ঢাক-ঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, বিস্ফোরক দ্রব্য বহন এবং মাদকদ্রব্যের দোকান বা পানশালা বন্ধ ও মাদকদ্রব্য বিক্রয় ও ব্যবহার পুলিশের পক্ষ থেকে নিষিদ্ধ করা হলো।

এই নির্দেশনা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ থেকে পরদিন (বুধবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট মহানগরের সব এলাকার জন্য প্রযোজ্য। কেউ আইন অমান্য করলে বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এসএমপি কমিশনার।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo