মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
কানাইঘাটে বিজিবির অভিযানে ৫০ লাখ টাকার চিনি আটক

কানাইঘাটে বিজিবির অভিযানে ৫০ লাখ টাকার চিনি আটক

নিউজ মিরর ডেস্ক
কানাইঘাটে অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাই চিনির চালান আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে কানাইঘাট দরবস্ত সড়ক এলাকায় এসব চিনি আটক করা হলেও ট্রাক চালক পালিয়ে যায়। ৩১৯ বস্তায় আটককৃত চিনির পরিমান ১৫ হাজার ৯৫০ কেজি। এসবের আনুমানিক বাজারমূল্য অর্ধ কোটি টাকা।

বিজিবি সূত্র জানিয়েছে, জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়ন বিজিবি কানাইঘাট দরবস্ত সড়ক এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি বালু ভর্তি ট্রাককে সিগন্যাল প্রদান করে। ট্রাকটি বিজিবির সিগন্যালকে উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল চলন্ত ট্রাকটিকে ধাওয়া করে আটক করে। তবে পালিয়ে যায় ট্রাক চালক। এসময় ট্রাক থেকে ৩১৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। আটককৃত চিনির আনুমানিক বাজার মূল্য অর্ধ কোটি টাকা।

সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়ন বিজিবি সূত্র জানিয়েছে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo