বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান : ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান : ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নিউজ মিরর ডেস্ক
সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। সোমবার পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির। তিনি জানান, জব্দকৃত চোরাই পণ্যের মধ্যে রয়েছে পাথর, ফুচকা, বাসমতি চাল, সাবান, গরু, ওড়না, চিনি, মদ এবং ট্রাক।

বিজিবি সূত্র জানিয়েছে, সোমবার ভোরে ভারত থেকে অবৈধ পণ্য আসছে এমন তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের তিন উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এর মধ্যে তাহিরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত থেকে ২০০ ঘনফুট ভারতীয় পাথর, একটি ট্রাক, যার বাজার মূল্য ২৫ লাখ ২৪ হাজার টাকা। লাউরেঘর সীমান্ত এলাকা থেকে ৭৪০ কেজি ফুচকা, যার মূল্য ১ লাখ ৭৭ হাজার ৬০০ টাকা ও ট্যাকেরঘাট সীমান্ত এলাকা থেকে ১২শ কেজি বাসমতি চাল যার বাজর মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকার পণ্য জব্দ করা হয়।

এছাড়া বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্ত এলাকা থেকে ৪৯ কেজি ভারতীয় চিনি, ২৫ কেজি ফুচকা যার বাজার মূল্য ১২ হাজার ৩৬০ টাকা ও সদর উপজেলার নারায়ণ তলা সীমান্ত এলাকা থেকে ২১৫ পিস ভারতীয় সাবান যার বাজার মূল্য ৬৬ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে কোনো ধরনের পণ্য দেশে আসার সুযোগ নেই।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo