মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
তারেক রহমান বরাবর খোলা চিঠি লিখলেন সাইদুল এনাম চৌধুরী লাহিন

তারেক রহমান বরাবর খোলা চিঠি লিখলেন সাইদুল এনাম চৌধুরী লাহিন

নিউজ মিরর ডেস্ক
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক কমিটির সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিন তার নিজ নামের Lahin Chy নামক আইডি থেকে, সোশ্যাল মিডিয়ায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা দেশ নায়ক তারেক রহমান বরাবর খোলা চিঠি লিখেন। যেমনটি তিনি লিখেছেন-

খোলা চিঠি
প্রাপক,
জনাব তারেক রহমান
ভারপ্রাপ্ত চেয়ারম্যান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রিয় নেতা আপনি কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় অবিভাবক আমরা কিন্তু ভালো নেই। আমরা আজ কর্মীদের কাছে লজ্জিত। আপনার দেওয়া কথা আমরা কর্মীদের মাঝে প্রচার করেই আমরা এই ছেলে গুলোকে রাজপথে উজ্জীবিত রেখেছিলাম। আপনিতো বলেছিলেন যে ছেলে গুলো রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবে তার চেহারা কালো না ফর্সা ধনী না গরীব সেই পরিচয় দেখা হবে না।তাদেরকে তাদের যায়গায় মূল্যায়ন করা হবে। দেওয়া হবে তাদের রাজনৈতিক পরিচয়। আমি ধীরচিত্তে বলতে চাই আমার বিশ্বাস আপনার কথা এবং কাজের মধ্যে কোন হেরফের নাই।কিন্তু আমাদের স্থানীয় নেতৃবৃন্দ কেন যে তা কর্নপাত করছেন না তা আমার বোধগম্য নয়।লিডার আমাদের প্রকৃত কর্মীদের চেহারা বেশ একটা ভালো নেই। এদের পকেটের পরিস্থিতি ও ভালো নেই। দীর্ঘ ১৭ বছর এই ছেলেগুলো বৃষ্টিতে ভিজে রুদ্রে শুকিয়ে অনেক আন্দোলন করেছে। তীব্র গরমে পিচঢালা রাজপথে অনেক মিছিল করেছে। তাই এদের চেহারার অবস্থা মোটেই ভালো নেই। পুলিশের ভয় ও গ্রেফতার আতংকে রাতের পর রাত পালাতক জীবন যাপন করেছে। আজ অনেক কষ্ট হয় যখন দেখি সেই ছেলে গুলোকে অবমূল্যায়ন করে এতদিন যারা আওয়ামিলীগের সাথে আঁতাত করে নিরাপদে ছিল এবং ব্যবসা বানিজ্য করেছে তাদেরকে দিয়ে কমিটি হয় তখন আমরা নিজেকে অপরাধী মনে করি। প্রিয় অবিভাবক এই বিষয়গুলো দ্রুত আমলে নিয়ে আপনার প্রতি কর্মী গুলোর আস্থা এবং বিশ্বাসের বন্ধন আরও শক্তিশালী করবেন বলে আমি আশা প্রকাশ করছি। এই কর্মী গুলোর যত্ন নিলে দল আরও শক্তিশালী হবে এটাই আমার ধারণা। প্রিয় অবিভাবক আপনার সাথে সরাসরি যোগাযোগ করার কোন মাধ্যম আমার মত কর্মীর নাই।তাই সামাজিক যোগাযোগমাধ্যমে আমার মনের কথাগুলো প্রকাশ করার জন্য আন্তরিক দুঃখিত। ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ইতি
আপনার এক নগন্য কর্মী
সাইদুল এনাম চৌধুরী লাহিন
আহবায়ক কমিটির
সদস্য সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।

খোলা চিঠির ব্যাপরে জানতে চাইলে তিনি স্থানীয় নেতাদের উদ্দেশ্য করে বলেন, দলের স্বার্থে দ্রুত সংস্কার করে আওয়ামী ডেভিলদেরকে বাদ দিয়ে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করার অনুরোধ করছি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo