মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটের ইবনে সিনার বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

সিলেটের ইবনে সিনার বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর ইবনে সিনা প্রাইভেট হাসপাতালের ডিজিটাল বিলবোর্ডে হঠাৎ ভেসে উঠেছে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ লেখা। বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর সোবহানীঘাটস্থ ওভারব্রিজের ওপর নির্মিত হাসপাতালের ডিজিটাল বিলবোর্ডে এ লেখা ভেসে ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে ইবনে সিনার ওভারব্রিজের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা দেখতে পান সেখানের ব্যবসায়ী ও পথচারীরা। বেশ কয়েক মিনিট এই লেখাটি ভেসে উঠলে উৎসুক জনতা ছবি ও ভিডিও ধারণ করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অবগত হলে বিলবোর্ডটির সঞ্চালন লাইন বন্ধ করে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট ইবনে সিনার কাস্টমার কেয়ারের ম্যানেজার খন্দকার ইকবাল বলেন, এটা কীভাবে ঘটেছে আমার জানা নেই। আমি ইঞ্জিনিয়ারও নয়, টেকনিক্যাল পার্সনও নয়। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন – সিলেটের ইবনে সিনার বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo