মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
আলোর অন্বেষণের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আলোর অন্বেষণের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী বলেছেন, আল্লাহ পাক মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। সেই সাথে জীবন-জীবিকার জন্য একটি গাইডলাইন দিয়েছেন। মাহে রমজান হচ্ছে নিজেকে শ্রেষ্ঠ মানুণ হিসেবে গড়ে তোলার উৎকৃষ্ট সময়। রমজানে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার পাশাপাশি সমাজকেও পরিশুদ্ধ করতে হবে। তাহলে আমাদের ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ্বস্ত হবে।

তিনি বলেন, ইসলামী অনুশাসন মেনে চলার মাধ্যমে জাতির মঙ্গল নিহিত। রমজানের ১ মাস প্রশিক্ষণ নিয়ে বছরের বাকী ১১ মাস এর আলোকে জীবন পরিচালিত করার শপথ নিতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমেই পৃথিবীর সকল ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি বুধবার (১৯ মার্চ) স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর অন্বেষণ’ আয়োজিত রমাদ্বানের আলোকে ইসলাম ও জীবন শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কবি ও বাচিক শিল্পী সালেহ আহমদ খসরুর সভাপতিত্বে, আলোর অন্বেষণ সভাপতি সাজন আহমদ সাজু ও সাধারণ সম্পাদক তফাজ্জুল হক সুমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন আলোর অন্বেষণের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এমজেএইচ জামিল।

সংগঠনের সহ-সভাপতি নাহিদ আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাসি-উন-নূর, বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ তারিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ফুড এন্ড টি টেকনোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হক, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেমুসাসের সহ-সাধারণ সম্পাদক অতিরিক্ত পিপি এডভোকেট আব্দুল মুকিত অপি, নলেজ হারবার কলেজের অধ্যক্ষ কবি নাজমুল আনসারী। বক্তব্য রাখের আলোর অন্বেষনের সহ-সভাপতি দিলোয়ার হোসাইন।

উপস্থিত ছিলেন, কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, দৈনিক প্রথম আলোর সিলেট ব্যুরো প্রধান সুমন কুমার দাশ, লেখক কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, কবি মুন্নি আক্তার, মোয়াজ আফসার, অধ্যাপক ডা. আব্দুল মজিদ, শিশু সাহিত্যিক জসিম আল ফাহিম, সাবেক ছাত্রনেতা লুৎফুর রহমান, ব্যাংকার শফিকুল ইসলাম সোহাগ, কবি জগলুল হক, সাজ্জাদ আহমদ সাজু, সংগঠক হাসান আহমদ সানি, কবি জালাল জয়, সাংবাদিক আব্দুল কাদির জীবন, জসিম বুক হাউজের স্বত্তাধিকার জসিম উদ্দিন, সংগঠক ময়নুল ইসলাম, আলোর অন্বেষণ সহ-সভাপতি আল আমীন আহমদ ও শিক্ষার্থী আরমান আহমদ আফ্রিদি প্রমূখ।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo