বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
সিলেটে তোলপাড় : ডেভিল রাশেদ এখন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক

সিলেটে তোলপাড় : ডেভিল রাশেদ এখন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক

বিশেষ প্রতিবেদক
সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক করায় তোলপাড় শুরু হয়েছে। ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। তারা ধিক্কার জানাচ্ছেন দলের জেলা ও মহানগর নেতৃবৃন্দকে। একের পর এক ডেবিলদের হলফনামা প্রকাশ পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিএনপির রাজনীতিকে কলঙ্কিত করতে এসব ডেভিলরা আওয়ামী লীগের এজেন্ট হয়ে দলে যোগদান করছে। সিলেটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬টি থানা শাখা কমিটি গঠনের পর অনুপ্রবেশকারিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। পদবঞ্চিত নেতা কর্মীরা নগরীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের ৬টি শাখা কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ এবং বিক্ষোভ করছে।

জানা গেছে, গোলাপগঞ্জের হেতিমগঞ্জের রোটা: রাশেদুজ্জামান রাশেদ ছিলেন স্বৈরাচার আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ নেতা। সিলেট নগরের এয়ারপোর্ট থানাধীন খাসদবির এলাকায় তার বর্তমান বসবাস। রাশেদুজ্জামান রাশেদ ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ সিরাজে অতি ঘনিষ্টজন। পলাতক সিটি মেয়র আনোয়ারুজ্জামানেরও ছিলেন আস্তাভাজন ও একনিষ্ঠ ভক্ত। বিগত সিলেট সিটি নির্বাচনে আওয়ামী মেয়র আনোয়ারুজ্জামানের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণাও চালান তিনি।

৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছুদিন নিরাপদ আশ্রয়ে চলে যান এই রাশেদ। সম্প্রতি তিনি আবার প্রকাশ্যে এসে শুরু করে দিয়েছেন বিএনপির রাজনীতি। স্বেচ্ছাসেবক লীগ নেতা থেকে হয়ে গেছেন স্বেচ্ছাসেবক দলের নেতা। সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদুজ্জামান রাশেদকে সম্প্রতি সিলেট বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক করা হয়েছে। আর এ নিয়ে শুরু হয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে হৈচৈ ও শোরগুল।

বিগত আওয়ামী সরকারের আমলে রাশেদুজ্জামানের বিরুদ্ধে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের নামে সিলেট সদর সাব রেজিস্ট্রার অফিসে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এমনকি বিভিন্ন জাল দলিল সৃজন করে সরকারি সম্পত্তি, চা-বাগানের জায়গা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মিসবাহ উদ্দিন সিরাজের নামে রেজিস্ট্রারী করার ও অভিযোগ পাওয়া গেছে। পট পরিবর্তনের পর স্বেচ্ছাসেবক লীগ ছেড়ে তিনি হয়ে গেছেন স্বেচ্ছাসেবক দল নেতা।

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবিলম্বে জালিয়াত রাশেদুজ্জামান রাশেদকে স্বেচ্ছাসেবক দলের সিলেট বিমানবন্দর থানা আহ্বায়কের পদ থেকে অপসারনসহ তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo