সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
এমসি কলেজে শিবিরের গণইফতার

এমসি কলেজে শিবিরের গণইফতার

নিউজ মিরর ডেস্ক
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ইতিহাসে প্রথম গণ ইফতার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার কলেজের জারুলতলায় ছাত্রশিবিরের এমসি কলেজ শাখার উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে কলেজের প্রায় সাড়ে ৬ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এমসি কলেজ শিবিরের সেক্রেটারী জওহর লোকমান মুসান্নার সঞ্চালনায় ও সভাপতি ইসমাঈল খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুহতাসিম বিল্লাহ শাহেদী, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন

সিলেট বিভাগের সেক্রেটারি মাহবুবুর রহমান জালালাবাদী, শিবিরের সিলেট মহানগরের অর্থ সম্পাদক এটিএম ফাহিম, সাহিত্য সম্পাদক সাইফুর রহমান, প্রকাশনা সম্পাদক এনামুল ইসলাম, এমসি কলেজের সাবেক সভাপতি সৈয়দ নকীব হোসাইন, ইয়াছিন খান, আব্দুল্লাহ আল ফারুক, ফয়জুল বারী দিনার।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই সাধারণ শিক্ষার্থী ও গণমানুষের কল্যাণে কাজ করে আসছে। ছাত্রশিবির একটি সুন্দর ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীদের উপহার দিতে সবসময় বদ্ধপরিকর থাকে। এমসি কলেজেও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে ছাত্রশিবির। ছাত্রশিবির শিক্ষার্থীদের জন্য এই গণ ইফতার কর্মসূিচি পালন করেছে। এতে শিক্ষার্থীরা সাড়া দেওয়ায় তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo