সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, দেশের সকল মতের ও পথের দেশপ্রেমিক ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের কারনে এখন আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। যেখানে মানুষের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার থাকবে। আগামীর বাংলাদেশে গরীব মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। তিনি বলেন, এই পবিত্র মাহে রমজানে আমাদের সবাইকে গরীব মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের একটু প্রয়াস তাদের মুখে হাসি ফোটাতে পারে। তিনি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে সবার প্রতি আহবান জানান।

সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার (২১ মার্চ) নগরীর জল্লারপাড়স্থ একটি হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিলে  প্রধান অতিথির বক্তব্যে তিরি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি আমিনুল ইসলাম বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালদিঘিরপাড় ব্যবসায়ী সমিতির সভাপতি সামসুল আলম, সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা জ্যোতির্ময় সিনহা ও লালদিঘিরপাড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সহিদ, বারুতখানা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ভানু লাল দাশ, সিটি মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি জসিম উদ্দিন, সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উপদেষ্টা গোলাম আজম, সহ-সভাপতি নুরুল আলম, সহ-সাধারণ সম্পাদক রেজাউল হক রেজু, সহ-সাধারণ সম্পাদক রঞ্জিত দেব নাথ ময়না, কোষাধ্যক্ষ মিছবাহ আহমদ, সহ-কোষাধ্যক্ষ কাসেম আহমদ জনি সহ বিভিন্ন মার্কেট ব্যবসায়ী কমিটি ও প্রেস মালিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রেসের কর্মকর্তা ও প্রেসসহকারীবৃন্দ।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo