শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সোনারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লি বাদশা মিয়ার দাফন সম্পন্ন

সোনারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লি বাদশা মিয়ার দাফন সম্পন্ন

জানাযার নামাজে উপস্থিত মুসল্লিদের একাংশ। ইনসেটে-মরহুম আকিকুর রহমান বাদশা মিয়া।

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর সোনারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লি, সাউথ ইস্ট ব্যাংকের পরিচালক সিলেটের অসংখ্য মাদরাসা-মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান এর দাতা সদস্য আকিকুর রহমান বাদশা মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি রাজধানী ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়ে সন্তান, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার তারাবির নামাজের পর সোনারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুল ইসলাম।

নামাজের পূর্বে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান, হরিপুরবাজার মাদরাসার মুহতামিম মাওলানা হেলাল আহমদ, সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, মরহুমের ছোট ভাই ও সাবেক কমিশনার সাজ্জাদুর রহমান সুজ্জাদ, মরহুমের ছেলে মুরাদ আহমদ। জানাযার নামাজে অংশগহণ করেন হযরত শাহজালাল রহঃ দরগাহ মাজারের খাদিম সামুন মাহমুদ, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, করিমউল্লাহ গ্রুপের সত্ত্বাধিকারী আতাউল্লাহ সাকের, ছানাউল্লাহ ফাহিম, শিবগঞ্জ মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা আনওয়ার হোসাইন চৌধুরীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন। নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo