মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
গোয়াইনঘাটে ধর্ষণে ব্যর্থ হয়ে মাদ্রাসার ছাত্রীকে কোপালো বখাটে

গোয়াইনঘাটে ধর্ষণে ব্যর্থ হয়ে মাদ্রাসার ছাত্রীকে কোপালো বখাটে

নিউজ মিরর ডেস্ক
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের মনরতল গ্রামের আজমল আলী নামের এক বখাটে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মাদ্রাসা ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপে গুরুত্বর আহত করেছে। বর্তমানে এই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক।

তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মেয়েটি একই ইউনিয়নের মনরতল গ্রামের বাসিন্দা এবং স্হানীয় লামাই মাদ্রাসার ছাত্রী বলে জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১২টার দিকে বখাটে আজমল আলী ওই মাদ্রাসা ছাত্রীর ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে ঘরের লাইট নিভিয়ে ওই ছাত্রীকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করলে মেয়েটি বাঁচতে তার সাথে ধস্তাধস্তি করে। কিন্তু এক পর্যায়ে বখাটে আজমল তার হাতে থাকা ধারালো দা দিয়ে মেয়েটির শরীরের হাত ও পিটে এলোপাতাড়ি ভাবে কোপ মেরে দ্রুত পালিয়ে যায়। এসময় মেয়ের আর্ত চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

গোয়াইনঘাট থানার পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম জানান, আমরা বিভিন্ন মাধ্যমে এমন সংবাদ শুনেছি তবে কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে অফিসার ইনচার্জের নির্দেশনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo