শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
চৌকিদেখি থেকে মহানগর যুবলীগ নেতা আসাদ গ্রেফতার

চৌকিদেখি থেকে মহানগর যুবলীগ নেতা আসাদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরের চৌকিদেখির রূপসা আবাসিক এলাকা থেকে মহানগর আওয়ামী যুবলীগের সাবেক নেতা আবুল কাশেম আসাদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপরে এয়ারপোর্ট থানার চৌকিদেখির রূপসা আবাসিক এলাকার নিজ বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ। আসাদ মহানগরের ৬নং ওয়ার্ড যুবলীগের সাবেক সদস্য।

গ্রেফতার আবুল কাশেম আসাদ এয়ারপোর্ট থানার চৌকিদেখি রূপসা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি সিআর মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতার আসামি সি আর মামলার ওয়ারেন্টভুক্ত আগামি। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo