মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বিএনপি জনগণের আকাঙ্খা পূরণের জন্য নির্বাচন চায়: কয়েস লোদী

বিএনপি জনগণের আকাঙ্খা পূরণের জন্য নির্বাচন চায়: কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সরকার বা বিরোধী দল যে অবস্থানেই থাকুক না কেন বিএনপি জনকল্যাণে কাজ করে যাবে। বিএনপি শুধু বিএনপির জন্য চায় না। বিএনপি নির্বাচন চায় জনগণের আকাঙ্খা পূরণের জন্য। দেশ এবং জাতির জন্যই নির্বাচন দরকার। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে থাকবে ইনশাল্লাহ।

তিনি শনিবার (২২ মার্চ) মাহে রমজান উপলক্ষে নগরীর লোহাপাড়াস্থ কার্যালয়ে যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ- সভাপতি মীর হ্যাল্পিং হ্যান্ড ইউ কে এর চেয়ারম্যান মীর জসিম উদ্দিন জিলহাদ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু।

জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সভাপতিত্বে ও আবুল কাহের সাদির পরিচালনায় আরোও উপস্থিত ছিলেন এহিয়া খান মুমিন, মুস্তাকিম চৌধুরী অনি, নুরুল ইসলাম সাজওয়ান, বুরহান উদ্দিন, তারেক রাজ, রেজওয়ান বেগ, মো আয়াজ, কামাল আহমদ, মীর আবুল হাসান ফরহান, রুহুল খান মুন্না, দেলওয়ার, জসিম আহমদ, জুম্মান খান রাজু প্রমুখ।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo