শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
জৈন্তাপুরে সুবিধাবঞ্চিত ১০০ পরিবার পেলো ঈদ উপহার

জৈন্তাপুরে সুবিধাবঞ্চিত ১০০ পরিবার পেলো ঈদ উপহার

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পবিত্র মাহে রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) দুপুর ১২ টায় উপজেলার দরবস্ত এলাকায় সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফরহাদুজ্জামান ফাহাদের তত্ত্বাবধানে তার নিজ বাসভবনে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় নাসুরুল উম্মাহ্ পরিষদ দরবস্তের আয়োজনে ও সিলেট জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় হতদরিদ্র পরিবারগুলোর মধ্যে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য ফরহাদুজ্জামান ফাহাদ বলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের দিক নির্দেশনা মোতাবেক তৃণমূল নেতৃবৃন্দের নিয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে হতদরিদ্র মানুষের পাশে থাকার অংশ হিসেবে আজকে প্রথম ধাপে এই কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। পরবর্তীতে এ রকম কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

এ সময় ঈদ উপহার সামগ্রী বিতরণের আরো উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, উপজেলা ছাত্রদলের কর্মী কামরুল হাসান, বদরুল আলম, উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সহ রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo