মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
গোলাপগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গোলাপগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) বেলা আড়াইটার দিকে গোলাপগঞ্জের রফিপুর নামক স্থানে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন আহমদ (২৫) উপজেলার হেতিমগঞ্জ পাঁচমাইল এলাকার সিংপুর গ্রামের মুহিবুর রহমান টেফনের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা।

তিনি বলেন- মামুন তার মোটরসাইকেল নিয়ে হেতিমগঞ্জ বাজারের দিকে আসার পথে রফিপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বিকালে তিনি মৃত্যুবরণ করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo