মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সামনে আরো বড় দুটি অসমাপ্ত লড়াই বাকি রয়েছে : সিলেটে নাসির পাটোয়ারী

সামনে আরো বড় দুটি অসমাপ্ত লড়াই বাকি রয়েছে : সিলেটে নাসির পাটোয়ারী

নিউজ মিরর ডেস্ক
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে সিলেটে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরের একটি কনভেনশন হলে আয়োজিত এইইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবি মানুষের অংশগ্রহণ ছিল।

ইফতার মাহফিলপূর্ব আলোচনায় বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, আমরা এটি সংকটকালীন মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের সামনে বড় দুইটি অসমাপ্ত লড়াই বাকি রয়েছে। একটি সংস্কারপ্রক্রিয়া অপরটি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধকরণ। নিছক কোনো প্রক্রিয়ায় তাদের নিষিদ্ধকরণ চাই না। যারা দুই হাজার মা-ভাই-বোনকে শহিদ করেছে এবং ৫০ হাজার মানুষকে আহত করেছে বাংলার মাটিতে তাদেরকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ চাই। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। আগামীতে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা ক্যান্টনমেন্ট হোক বা কোনো পলিটিক্যাল পার্টি চেষ্টা চালালে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অনিক রায়, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অর্পিতা দেব, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, জামায়াতে ইসলামী সিলেট মহানগর আমির ফখরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর প্রমুখ।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo