শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
বিয়ানীবাজারে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ আটক ৪

বিয়ানীবাজারে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ আটক ৪

নিউজ মিরর ডেস্ক
সিলেটে পৃথক অভিযানে বিদেশী মদসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-৯। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার পৌরসদরের ফয়েজ মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। এর সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ।

র‌্যাব সূত্র জানিয়েছে, ৫৯ বোতল বিদেশী মদসহ আটক ৪ জনকে বিয়ানীবাজার থানায় হস্থান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নয়াগ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে জিয়া উদ্দিন (৬০), একই গ্রামের জয় সুন্দর দে’র ছেলে দুলাল দে (৫৯), ৩। জলঢুব দক্ষিণ পাড়িবর গ্রামের মৃত নেকবর আলীর ছেলে মোবারক (৪২) ও মাতিউরা গ্রামের মকলিসের ছেলে আবু সাঈদ (১৯)।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo