মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্রনেতা সকালে গ্রেফতার, বিকেলে জামিন

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্রনেতা সকালে গ্রেফতার, বিকেলে জামিন

নিউজ মিরর ডেস্ক
সিলেটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) সিলেট জেলা শাখার আহবায়ক আকতার হোসেনের (২০) জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৩ মার্চ) বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিজ্ঞ বিচারচক ছগির আহমদ তার জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবী এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি। এর আগে দুপুরে আকতার হোসেনকে আদালতে তোলা হলে শুনানিতে দেরি হওয়ায় কারাগারে পাঠানো হয়।

জানা যায়, রোববার ভোরে সিলেটের জালালাবাদ থানাধীন আউশা এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) সিলেট জেলা শাখার আহবায়ক আকতার হোসেনকে গ্রেফতার করে শাহপরান (রহ.) থানা পুলিশ। আকতার হোসেন আউশা এলাকার আব্দুল মুনিরের ছেলে।

প্রসঙ্গত; শনিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা শাখা নগরীর একটি কনভেনশন হলে ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারামারি ঘটনা ঘটে। এতে আহত হন মাহবুবুর রহমান শান্ত নামের এক শিক্ষার্থী। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলন সিলেট জেলার সদস্য সচিব বলে জানা যায়।

ওইদিন রাতেই শান্ত হত্যা চেষ্টার অভিযোগ এনে শাহপরান (রহ) থানায় শান্ত বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় আহবায়ক আকতার হোসেনকে রোববার ভোরে গ্রেফতার করা হয় বলে জানান শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

তিনি জানান, আকতার হোসেন ওই মামলার ৩ নাম্বার আসামী। তিনি ছাড়াও মামলায় আরও একাধিক এজাহার নামীয় আসামী রয়েছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo