মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে সাংবাদিক হত্যাচেষ্টা মামলায় আরেক সাংবাদিক হুমায়ুন গ্রেফতার

সিলেটে সাংবাদিক হত্যাচেষ্টা মামলায় আরেক সাংবাদিক হুমায়ুন গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
সিলেটে সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আরেক সাংবাদিক মাই টিভি’র গোয়াইনঘাট প্রতিনিধি ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সদ্য বহিষ্কৃত সদস্য হুমায়ূন আহমদকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (২৩ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার বংশাল থানাধীন ৭৮/৩ সি নাজিমউদ্দিন রোড, চানখাঁরপুল চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হুমায়ূন আহমদ সিলেটের গোয়াইনঘাট থানার ছৈলাখেল ৮ম খন্ড এলাকার ডা. আবদুল কাদিরের ছেলে। তাছাড়া হুমায়ুনের বিরুদ্ধে চাঁদাবাজীসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ১ মার্চ তাকে গোয়াইনঘাট প্রেসক্লাব থেকে বহিষ্কার করে ক্লাব কর্তৃপক্ষ।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। গোয়াইনঘাটের এক সাংবাদিকের উপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

প্রসঙ্গত, সোমবার (১৭মার্চ) রাত ১১টার দিকে জাফলং ব্রিজ সংলগ্ন এলাকা মাই টিভি’র গোয়াইনঘাট প্রতিনিধি ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য বহিষ্কৃত সদস্য হুমায়ুন ও তার বাহনিীর হাতে হামলার শিকার হন বাংলা টিভির জৈন্তাপুর-গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি দুলাল হোসেন রাজু, আনন্দ টিভির সাংবাদিক ইব্রাহিম আলী ও নাগরিক টিভির সাংবাদিক সালমান শাহ ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo