মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটস্থ রংপুর বিভাগীয় সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটস্থ রংপুর বিভাগীয় সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটস্থ রংপুর বিভাগীয় সমিতির উদ্যোগে ইফতার মাহফিল রোববার (২৩ মার্চ) বিকেলে নগরীর পাঠানটুলাস্থ একটি অভিজাত পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় সমিতি সিলেটের সভাপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মাহবুব ই ইলাহী। রংপুর বিভাগীয় সমিতির সহ-সভাপতি ও ইফতার বাস্তাবায়ন কমিটির আহবায়ক শাবিপ্রবি’র প্রফেসর মো. মোখলেছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মাউন্ট এডোরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও কার্ডিওলজি বিভাগের প্রফেসর ডা. এম আখতারুজ্জামান, শাবিপ্রবি’র প্রফেসর ডা. মো. শফিকুল ইসলাম, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তুহিন, মাউন্ট এডারা’র ডা. মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ও শাবিপ্রবির মহা বিদ্যালয় পরিদর্শক মো. ইউনুস আলী।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যকরী কমিটির সদস্য দৈনিক যুগান্তর পত্রিকার ফটোসাংবাদিক মামুন হাসান, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কার্যকরী কমিটির সদস্য শাহারুল ইসলাম মন্ডল, ইফতার বাস্তবায়ন কমিটির আহবায়ক এস এম আমিন, প্রফেসর ড. ফুয়াদ মন্ডল, রবিউল ইসলাম, বেলাল আহমদ, মুমিনুল হক, শফিকুল ইসলাম, রাজু আহমদ প্রমুখ।
ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ নিয়ামত। রহমত ও বরকতের এই মাসে আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তিলাভের চেষ্টা করা উচিত। বক্তারা রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে মানবতার কল্যাণে কাজ করার আহবান জানান।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo