মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
এনসিপির ইফতারে হট্টগোলের মামলায় জামিন পেলেন বাকী ৬ জন

এনসিপির ইফতারে হট্টগোলের মামলায় জামিন পেলেন বাকী ৬ জন

নিউজ মিরর ডেস্ক
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলা থেকে জামিন পেয়েছেন জুলাই আন্দোলনে বৃহত্তর সিলেটে নেতৃত্বদানকারী অন্যতম সংগঠক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুল সালেহ মো. নাছিমসহ ৬ জন।

সোমবার (২৫ মার্চ) সিলেটের মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারকের কাছে আসামি পক্ষের আইনজীবীরা জামিন প্রার্থনা করলে তাঁদের জামিন মঞ্জুর করেন আদালত।

জামিনপ্রাপ্তরা হলেন আবুল সালেহ মো. নাসিম, দিলোয়ার হোসেন, রিয়াজ উদ্দিন রিমন, মো. আলী রিয়াদ, লাহিন আহমদ, শেখ শফিকুর রহমান কয়েছ।

তাদের পক্ষে আদালতে শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, অ্যাডভোকেট মাসরুর চৌধুরী শওকত, অ্যাডভোকেট সায়ীদ তারেক আহমেদ, অ্যাডভোকেট ওয়াহিদ আহমেদ ও অ্যাডভোকেট মঈদুল ইসলাম।

এর আগে সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক আকতার হোসেনকে রোববার (২৩ মার্চ) গ্রেফতার করে পুলিশ। তবে ওইদিন বিকেলেই সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক ছগির আহমদ তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, শনিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা শাখা নগরীর একটি অভিজাত কনভেনশন হলে ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারামারি ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুবুর রহমান শান্তসহ কয়েকজন আহত হন। এই ঘটনায় শাহপরান (রহ.) থানায় শান্ত বাদী হয়ে মামলা করেন।

জানা যায়, মামলার বাদী মাহবুবুর শান্তকে ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সকল পদপদবী থেকে বহিষ্কার করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo