বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সিলেট ছাত্রদলের স্মারকলিপি

নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সিলেট ছাত্রদলের স্মারকলিপি

নিউজ মিরর ডেস্ক
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

সোমবার (২৪মার্চ) দুপুর ২টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম পিপিএম সেবা ও সিলেট জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান এর কাছে স্মারকলিপি প্রদান করেন ছাত্রদল নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করে বলেন, বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদী নিষিদ্ধ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এই প্রিয় মাতৃভূমিকে দখলদারিত্ব, হত্যা, নির্যাতন, গুম, অপহরনসহ বিভিন্নভাবে বিভীষিকাময় এক মৃত্যুপুরী হিসেবে রেখেছিল। আল্লাহপাকের ফয়সালায় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদ পরাজিত হয়েছে। বর্তমানে পরাজিত আওয়ামী ফ্যাসিবাদী শক্তি দেশ সমাজ বিরোধী বিভিন্ন অপরাধ ও ষড়যন্ত্রে লিপ্ত। এই অপশক্তি চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণসহ সমাজে বিভিন্ন অপরাধে লিপ্ত রয়েছে। বর্তমানে আমরা লক্ষ্য করছি, এই আওয়ামী ফ্যাসিবাদী নিষিদ্ধ ছাত্রলীগ প্রকাশ্যে মিছিল, মিটিং করার দুঃসাহস দেখাচ্ছে। অথচ এরাই গুম, খুন, হত্যা সহ বিভিন্ন অপরাধের মামলার এজাহারভূক্ত আসামী। এদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা দেশপ্রেমী ছাত্রজনতার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ দাবি করেন সমাজ ও দেশদ্রোহী নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে নিরাপদ ও আওয়ামী সন্ত্রাসী ফ্যাসিবাদমুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানসহ সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo