মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির আলোচনা সভা

স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির আলোচনা সভা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ২টায় মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেটের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী সৈয়দ আব্দুল হামিদ।
বক্তব্য রাখেন, সমিতির সহ সভাপতি মো. শফিকুল ইসলাম এডভোকেট, সিনিয়র আয়কর আইনজীবী হাছনু চৌধুরী, সমিতির যুগ্ম সম্পাদক অজিত কুমার রায় এডভোকেট, সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক মওদুদ আহমদ, আয়কর আইনজীবী বাহা উদ্দিন বাহার, মো. আজমল হোসেন এডভোকেট, এ এস এম মুবিনুল হক শাহীন এডভোকেট প্রমুখ।
সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য, স্বাধীনতার চেতনা ও দেশের উন্নয়নে কর আইনজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে। কর আইনজীবীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে হবে। স্বাধীনতা আমাদের আত্মত্যাগ ও সংগ্রামের ফসল। আমরা কর আইনজীবীরা আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি এবং ভবিষ্যতে কর সংস্কারের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার জন্য কাজ করবো। আলোচনা শেষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন মো. হাছনু চৌধুরী। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo