মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
সিলেটে টাস্কফোর্সের অভিযান : মাদকসহ মা-ছেলে আটক

সিলেটে টাস্কফোর্সের অভিযান : মাদকসহ মা-ছেলে আটক

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর কাষ্টঘর এলাকা থেকে টাস্কফোর্সের অভিযানে মাদক সহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮৯ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন, কাষ্টঘরের বাসিন্দা মৃত মথুয়া লালের স্ত্রী কেরাইয়া লাল (৭০) ও তাদের ছেলে উত্তম লাল (৫০)। গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

টাস্কফোর্সের অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম। এ সময় র্যাব-৯ এর ২টি টিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি টিম ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo