মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
মহান স্বাধীনতা দিবসে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শ্রদ্ধাঞ্জলি নিবেদন

মহান স্বাধীনতা দিবসে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শ্রদ্ধাঞ্জলি নিবেদন

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বুধবার (২৬ মার্চ) সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ’র নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী সহকারে সিলেট চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এর আগে সকাল ৯টায় শাহী ঈদগাহ টিভি গেইটস্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে পতাকা উত্তোলনের মাধ্যমে মহান এই দিবস শুরু করা হয়।
সকাল ১১টায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন।
ইংরেজি বিভাগের প্রভাষক রুহামা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল আনসারী, বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগী অধ্যাপক আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান ও প্রক্টর সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল আলম মিয়া, এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান সহকারী অধ্যাপক মিস. নুসরাত রিকজা, আইকিউএসি’র পরিচালক ও এম.এড প্রোগ্রামের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ জাকারিয়া হাবিব, ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান শান্তা ইয়াসমিন, সিনিয়র প্রভাষক নুজহাত সাদিয়া হাফিজ, এপ্লাইড হেলথ্‌ এন্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের কোর্স কোঅর্ডিনেটর জয়া সরকার। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo