শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
কবি-সাংবাদিক সালমান ফরিদের পিতার ইন্তেকাল

কবি-সাংবাদিক সালমান ফরিদের পিতার ইন্তেকাল

https://newsmirror24.news/
কবি-সাংবাদিক সালমান ফরিদের পিতার ইন্তেকাল

নিউজ মিরর ডেস্ক
দৈনিক রূপালী বাংলাদেশের সিলেটের ব্যুরো প্রধান ও দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক, কবি-কথাশিল্পী সালমান ফরিদের পিতা বিশিষ্ট সমাজসেবক, বিশ্বনাথ উপজেলার কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী আলহাজ্ব মহি উদ্দিন আহমদ (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১ জানুয়ারি) ভোর ৪টা ৪৫ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মহি উদ্দিন আহমদ দীর্ঘদিন ধরে দুরারোগ্যব্যাধিতে ভোগছিলেন। মৃত্যুকালে তিন ছেলে, তিন মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার গন্ধার কাপন গ্রামে। বুধবার বেলা ২টায় তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, মহি উদ্দিন আহমদ ১৯৫৩ সালের ১৩ নভেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলার নরশিংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আনজুমানে আল ইসলাহে একনিষ্ঠ কর্মী ছিলেন। সংগঠনের কালিগঞ্জ বাজার আঞ্চলিক শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি।

এছাড়া কালিগঞ্জ বাজারে অবস্থিত আল ইর্শাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা ছিলেন তিনি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo