বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
সিলেটের সবুজবাগ তরুণ সংঘের আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল

সিলেটের সবুজবাগ তরুণ সংঘের আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল

সবুজবাগ তরুণ সংঘের উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশ ও বিদেশে অবস্থানরত গণ্যমান্য ব্যক্তিদের অর্থায়নে মঙ্গলবার (২৬ মার্চ) সিলেট নগরীর সবুজবাগ জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে এই ইফতার মাহফিল সম্পন্ন হয়।
সবুজবাগ জামে মসজিদ এর মুতাওয়াল্লি সালেহ আহমদের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সবুজবাগ পাড়া কমিটির সেক্রেটারি ময়নুল আলম রানা।
রমজানের তাৎপর্য বিষয়ে বয়ান পেশ করেন সবুজবাগ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা বাহাউদ্দিন আরমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সবুজবাগ তরুণ সংঘের প্রেসিডেন্ট আদিল আহমেদ, ক্লাব উপদেষ্টা খায়রুল ইসলাম জুয়েল, রোটারিয়ান আরিফ আহমদ চৌধুরী, সবুজবাগ তরুণ সংঘ সাবেক সভাপতি রোটারিয়ান আনোয়ার কবির টিপু, আবু ইউসুফ নোমানী, সংঘের সেক্রেটারি আরিফ ফাহিম সিদ্দিকী, রেজওয়ানুল ইসলাম, কামরুল ইসলাম, মোস্তাক আহমেদ খান সাজু, সুবেদ আহমদ, সুবের আহমদ প্রমুখ। এছাড়াও ইফতার মাহফিলে তরুণ সংঘের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা বাহাউদ্দিন আরমান।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, পবিত্র রমজান সিয়াম সাধনা ও তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি ও আত্মগঠন, কল্যাণ ও বরকত, রহমত ও মাগফিরাত এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের মাস। বক্তারা বলেন, মহান আল্লাহতায়া’লা এ মাসটিকে অফুরন্ত ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। তাই আমাদের রমজানের শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে আত্মশুদ্ধির নিয়মিত চর্চার মাধ্যমে সর্বজনীন-কল্যাণে দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে কাজ করতে হবে। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo