শুক্রবার, ১২ Jun ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি গঠন
স্বাধীনতা দিবসে মুক্তাক্ষরের পুরস্কার প্রদান ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

স্বাধীনতা দিবসে মুক্তাক্ষরের পুরস্কার প্রদান ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি মহান স্বাধীনতা দিবস ও জতীয় দিবসে সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আয়োজন করে আলোচনা, পুরস্কার প্রদান ও আবৃত্তি অনুষ্ঠানের।

২৬ মার্চ বুধবার সকাল ১১টায় সিলেট আম্বরখানা রোড ইলেকট্রিক সাপ্লাই বিদ্যুৎ অফিসের বিপরীতে মেট্রোপলিটন কিন্ডারগার্টেন-এ নুরুল আমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  উপস্থিতি ছিলেন সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাংলাদেশ শিশু একাডেমি ও কথা সাহিত্যিক মাহবুবুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি হয়ে উপস্থিতি ছিলেন চারুকলা প্রশিক্ষক কিরণ দাস। আবৃত্তি শিল্পী মিজানুর রহমান মিজান। সবাইকে উত্তরীয় পরিয়ে বরণ করে স্বপ্ন কর। প্রিয়াশ্রী কর পিউ’র সঞ্চালনে প্রথমেই আবৃত্তি পরিবেশন করে স্নেহা,স্রেষ্ঠ, সৃষ্টি, স্বপ্ন ,আদিত্য ও অর্পা দেব। প্রবন্ধ পাঠ করে শ্রুতি সরকার।

২১শে ফেব্রুয়ারি উপলক্ষ্যে ক,খ ও গ বিভাগের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। উপস্থিত অভিভাবকদের বক্তব্যের পর প্রধান অতিথির হাত শিশুদের অঙ্কন ক্রেষ্ট তুলে দেয় মুক্তাক্ষরের পুনম কর পূজা। সব শেষে ১লা বৈশাখের প্রস্তুতির কথা উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo