সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধীদের মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত পরিবেশনা

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধীদের মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত পরিবেশনা

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে গত বুধবার দুপুরে এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর উপদেষ্টা জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক। বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক এবং গল্পাকার ও সাংবাদিক সেলিম আউয়াল, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি সিলেট শাখার মহাসচিব ডা. মো. হারুনুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।

মো. ফয়সল আহমদের পরিচালনায় ইসলামী সঙ্গীত অনষ্ঠানে সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবীসহ বিভিন্ন শেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের সংগীত শোনে অভিভূত হন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক বলেন, সুস্থ্য সবল মানুষের মতো দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা রয়েছে। পর্যাপ্ত পরিচর্চা ও সুযোগ পেলে তারাও বিভিন্ন প্লাটফর্মে তাদের দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রাখবে। তিনি বলেন, প্রতিবন্ধীদের সমাজের বোঝা হিসেবে না ভেবে তাদেরকে আপনজনের ন্যায় সহযোগিতা করতে হবে। তবেই তারা সাবলম্বী ও মানবসম্পদে পরিণত হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে। তিনি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে বিত্তবানসহ সমাজের সবাইকে সম্মিলিতভাবে  এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo