সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সানজীদা খাতুন এর প্রয়াণে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক প্রকাশ

সানজীদা খাতুন এর প্রয়াণে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক প্রকাশ

নিউজ মিরর ডেস্ক 

বাঙালি সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের আজীবন সংগ্রামী সংগঠক,  ছায়ানটের প্রতিষ্ঠাতা  সদস্য ও সভাপতি এবং জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদের সভাপতি ড. সানজীদা খাতুন এর প্রয়াণে শোক জানিয়েছে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) এক শোক বার্তায় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন বলেন, ড. সানজীদা খাতুনের প্রয়াণে দেশবাসী সত্যিকারের একজন জাতীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো। তিনি ছিলেন নারী সমাজের গৌরব। বায়ান্ন, একাত্তর’কে তিনি সবার উপরে রেখে গ্রাম-গঞ্জের লোক সাহিত্য, ভাটিয়ালি ও মরমী সহ হারিয়ে যাওয়া অনেক সংস্কৃতিকে উন্নত করতে তার ঐতিহাসিক অবদান জাতি চিরদিন মনে রাখবে। ব্যক্তিগত জীবনে তিনি নির্লোভ ও নিরহংকারী ছিলেন। তার মাঝে সততার ছাপ তার মাঝে ভেসে ওঠতো। এজন্য হয়তো পবিত্র ও মহিমান্তিত রামাদান মাসে আল্লাহপাক তাকে নিয়ে গেছেন।

নেতৃবৃন্দ সানজিদা খাতুনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি  গভীর সহানুভূতি ও সহমর্মিতা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo