মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
সিলেটে চিহ্নিত ছিনতাইকারি নাঈম গ্রেফতার

সিলেটে চিহ্নিত ছিনতাইকারি নাঈম গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
সিলেটে মাদক, চাঁদাবাজি, চুরি ও চিহ্নিত ছিনতাইকারি নাঈমকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। নাঈম মহানগরীর আখালিয়া এলাকার সিকন্দর আলীর ছেলে। বুধবার (২৬ মার্চ) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে একাধিক মাদক, চাঁদাবাজি, চুরি ও ছিনতাই মামলা রয়েছে। আসামীকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo