বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান সম্পন্ন

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান সম্পন্ন

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে গত বুধবার দুপুরে এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর উপদেষ্টা জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক।

বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক এবং গল্পাকার ও সাংবাদিক সেলিম আউয়াল, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি সিলেট শাখার মহাসচিব ডা. মো. হারুনুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।

মো. ফয়সল আহমদের পরিচালনায় ইসলামী সঙ্গীত অনষ্ঠানে সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবীসহ বিভিন্ন শেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের সংগীত শোনে অভিভূত হন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক বলেন, সুস্থ্য সবল মানুষের মতো দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা রয়েছে। পর্যাপ্ত পরিচর্চা ও সুযোগ পেলে তারাও বিভিন্ন প্লাটফর্মে তাদের দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রাখবে। তিনি বলেন, প্রতিবন্ধীদের সমাজের বোঝা হিসেবে না ভেবে তাদেরকে আপনজনের ন্যায় সহযোগিতা করতে হবে। তবেই তারা সাবলম্বী ও মানবসম্পদে পরিণত হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে। তিনি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে বিত্তবানসহ সমাজের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহবান জানান।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo