মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
গোলাপগঞ্জে ছেলের দায়ের কোপে বাবা খুন!

গোলাপগঞ্জে ছেলের দায়ের কোপে বাবা খুন!

নিউজ মিরর ডেস্ক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ছেলের দায়ের কোপে দুলু মিয়া (৬০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দুলু মিয়ার ছেলে প্রবাস (ফ্রান্স) ফেরত সুলতান আহমদ সাত মাস আগে স্থায়ীভাবে দেশে ফিরেন। বাড়িতে ফেরার পর থেকে তার বাবার সাথে ঝামেলা লেগেছিল। এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে বাবাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন ছেলে সুলতান আহমদ। তাৎক্ষনিক স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে এবং ছেলেকে আটক করে নিয়ে যায়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, বাবার সাথে দ্বন্দ্বের জের ধরে ঘটনার সময় তর্কাতর্কি হয়। এরপরই তাকে দা দিয়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, প্রবাস ফেরত সুলতান আহমদের মানসিক সমস্যা রয়েছে বলে পরিবার সূত্রে জানাগেছে। যে কারণে এমন নৃশংস হত্যার ঘটনা ঘটিয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo