সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই অভ্যুত্থান অধিদফতর গঠন

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই অভ্যুত্থান অধিদফতর গঠন

নিউজ মিরর ডেস্ক

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই অভ্যুত্থান অধিদফতর’ গঠন করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

শুক্রবার (২৮ মার্চ) ফাউন্ডেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আওতায় জুলাই ও আগস্ট মাসের অভ্যুত্থান সম্পর্কিত একটি নতুন অধিদফতর প্রতিষ্ঠিত হয়েছে। অধিদফতরটির নাম ‘জুলাই অভ্যুত্থান অধিদফতর’। ইতোমধ্যে এটি কার্যক্রম শুরু করেছে। এই অধিদফতরের মূল লক্ষ্য হলো জুলাই এবং আগস্টে শহীদ হওয়া এবং আহতদের পুনর্বাসনসহ তাদের পরিবারের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা করা।

স্নিগ্ধ আরো জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যক্রম শুরু করে ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর। এখন পর্যন্ত ৭৪৫টি শহীদ পরিবারকে ৩৭ কোটি ২৫ লাখ টাকা সহায়তা দেয়া হয়েছে। গেজেটভুক্ত শহীদ পরিবারের মধ্যে ৮৭.১৩ শতাংশ পরিবারের কাছে ফাউন্ডেশন পৌঁছাতে সক্ষম হয়েছে। আহত ৫ হাজার ৫৯৬ জনকে ৫৯ কোটি ৪১ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। তালিকাভুক্ত আহতদের ৩৮.৩৯ শতাংশকে সহায়তা পৌঁছানো সম্ভব হয়েছে। এ পর্যন্ত মোট ৬ হাজার ৩৪১ জনকে ৯৬ কোটি ৬৭ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo