সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সিলেটের প্রবেশমুখে পুলিশের ওয়াচ টাওয়ার

সিলেটের প্রবেশমুখে পুলিশের ওয়াচ টাওয়ার

নিউজ মিরর ডেস্ক
মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে ৩টি স্থানে ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুর, শিল্পাঞ্চল খ্যাত অলিপুর ও শায়েস্তাগঞ্জে ৩টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়। এখান থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলো।

পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে মহাসড়কে যানজট হয়, অপরাধ প্রবণতাও বাড়ে। সেদিক চিন্তা করে এ ওয়াচ টাওয়ারগুলো করা হয়েছে। এখানে দায়িত্বরতরা দেখবে কোথায় কি কারণে যানজট লেগেছে। তারা দায়িত্বরতদের নির্দেশনা দিলে তাৎক্ষণিক সমস্যার সমাধান করা সম্ভব হবে।

আবার ছিনতাইসহ অপরাধ প্রবণতাও সহজেই পুলিশের নজরে আসবে। এছাড়া পুলিশ নিয়মিত টহলে থাকলে এবং নজরদারির মধ্যে রাখলে মানুষও নিরাপত্তাহীনতায় ভুগবেন না।

তিনি বলেন, আমরা মহাসড়কে চলাচলকারী মাইক্রোবাস চালকদেরও আমাদের নাম্বার দিয়ে দিয়েছি। তারা কোথাও সমস্যা হলেই যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা চাই বিদেশ ফেরত বা বিদেশ যাত্রীসহ সব মানুষ যেন ঈদে নিরাপদে ঘরে ফিরতে পারেন। কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo