সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নিসচা সিলেট জেলা শাখার খাদ্যসামগ্রী বিতরণ

নিসচা সিলেট জেলা শাখার খাদ্যসামগ্রী বিতরণ

আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার উদ্যোগে পরিবহন চালক ও শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

নগরীর সুবিদবাজার লন্ডনীরোডে শুক্রবার (২৮ মার্চ) বিকালে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলাম মিশু। তিনি বলেন,পরিবহন চালক ও শ্রমিকদের সাথে ঈদের আনন্দে সামিল হওযার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। অতীতে করোনাকালীন সময়েও আমরা তাদের পাশে ছিলাম। এসময় তিনি ঈদ যাত্রায় চালকদের  সাবধানতার সহিত গাড়ি চালানোর আহবান জানান।

‘নিরাপদ সড়ক চাই’ সিলেট জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব ছয়ফুল করিম চৌধুরীর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য আব্দুল হাছিব এর পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোস্তফা হোসেন সম্রাট, সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, মোহাম্মদ মুছা খান, মো. আব্দুস সাত্তার, ইমরান আহমদ, আমিনুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo